ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক ক্যাফেটেরিয়ার উদ্বোধন

১৪ আগস্ট ২০২৩, ০৮:০৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
অত্যাধুনিক ক্যাফেটেরিয়ার উদ্বোধন করছেন সৈয়দ মঞ্জুর এলাহী

অত্যাধুনিক ক্যাফেটেরিয়ার উদ্বোধন করছেন সৈয়দ মঞ্জুর এলাহী © সংগৃহীত

শিক্ষার্থীদের মনোরম পরিবেশে টাটকা খাবার পরিবেশনের উদ্দেশ্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক ক্যাফেটেরিয়ার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে নবনির্মিত অত্যাধুনিক এ ক্যাফেটেরিয়ার উদ্বোধন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী। 

এসময়  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এইচ.এন. আশিকুর রহমান এমপি ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম.এম শহীদুল হাসান৷

জানা যায়, নবনির্মিত এই ক্যাফেটেরিয়াতে এক সঙ্গে প্রায় পাঁচশ জন খাবার গ্রহন করতে পারবেন। এখানে দিনে দশ হাজার মানুষের খাবার রান্না করার ব্যবস্থা রয়েছে। সেইসাথে আধুনিক লাইটিং, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রন ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপণ ব্যবস্থাও এখানে রয়েছে।

এছাড়াও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, প্রধান প্রকৌশলী, রেজিস্ট্রার, এবং বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। 

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬