এশিয়ান ইউনিভার্সিটির এলামনাই গেট টুগেদার সম্পন্ন

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM
এশিয়ান ইউনিভার্সিটির এলামনাই গেট টুগেদার অনুষ্ঠান

এশিয়ান ইউনিভার্সিটির এলামনাই গেট টুগেদার অনুষ্ঠান © টিডিসি ফটো

দক্ষ, যোগ্য ও নৈতিকতা সম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বর্তমানে প্রায় ২ লাখ এইউবি’র সার্টিফিকেটধারী গ্র্যাজুয়েট বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মক্ষেত্রে নিজেদেরকে দক্ষ হিসেবে প্রমান করতে সক্ষম হয়েছে। 

এইউবি এলামনাই এসোসিয়েশনকে গতিশীল করতে গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে এলামনাই গেট টুগেদার-২০২৩ এর আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।

ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, বাংলাদেশের প্রতি ভালোবাসা আর দেশপ্রেম থেকেই এইউবি প্রতিষ্ঠা করতে আমাকে উদ্বুদ্ধ করেছে। বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতেই স্বল্প খরচে মানসম্মত শিক্ষার এই আয়োজন। যোগ্য দক্ষ ও নৈতিকতা সম্পন্ন জনশক্তি গড়ে তুলতে এইউবি গত ২৭ বছর ধরে কাজ করছে। আর তার ফসল তোমরা যারা আজ আমার সামনে বসে আছো। তোমরা দেশের গর্ব, তোমরা এইউবি’র গব, তোমাদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ। 

আরও পড়ুন: ইবির শূন্য আসনে ভর্তি আজ, মাইগ্রেশন বন্ধ বিকেলের মধ্যে

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। সভাপতি’র বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশের এমন কোন গ্রাম নেই, যেখানে এইউবি’র গ্র্যাজুয়েট নেই। পৃথিবীর এমন কোন দেশ নেই এইউবি’র গ্র্যাজুয়েট নেই। দেশে বিদেশে সরকারী বেসরকারী সকল ক্ষেত্রে আজ এইউবি’র গ্র্যাজুয়েটরা তাদের দক্ষতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। আর তাই সাবেক বর্তমান সকলকে সাথে নিয়ে এইউবিকে বাংলাদেশের এক নম্বর বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। 

এছাড়াও অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এইউবিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন এইউবি বিওটি’র মেম্বার সেক্রেটারি মিসেস সালেহা সাদেক, এইউবি সিন্ডিকেট মেম্বার এস এম ইয়াসিন আলী ও  এইউবি’র বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিবৃন্দ ও কর্মকর্তা কর্মচারী। এলামনাই গেট টুগেদার-২০২৩ এ স্বাগত বক্তব্য রাখেন এইউবি এলামনাই এফেয়ার্স এর ডিরেক্টর হানিফ হোসাইন।

অফিস টাইমে পপুলারে সরকারি চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্…
  • ০৬ আগস্ট ২০২৬
ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের
  • ০৬ আগস্ট ২০২৬
বিপর্যয় কাটিয়ে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ‘বিশেষ বার্তা’ মিরা…
  • ০৬ আগস্ট ২০২৬
মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবাল
  • ০৬ আগস্ট ২০২৬
অনুপস্থিতি ফি প্রত্যাহার করল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড …
  • ০৬ আগস্ট ২০২৬
পাঁচ দাবিতে বাগেরহাটে ১১-দলীয় ঐক্যের স্মারকলিপি
  • ০৬ আগস্ট ২০২৬