অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী © টিডিসি ফটো

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মিরপুর সংলগ্ন তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান জনাব লিয়াকত সিকদার। এছাড়াও বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত সদস্যগণ, ট্রেজারার, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক ও অ্যালামনাই সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাবাকে হত্যা করে রুয়েটের সাবেক শিক্ষার্থীর আত্মসমর্পণ

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইউনিভার্সিটির নানা উন্নয়ন ও অগ্রতির বিষয়ে আশা পোষণ করেন আগত অ্যালামনাইবৃন্দ। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেম্বার সেক্রেটারি পলাশ দাস অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে বিশ্ববিদ্যালয় ও অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডে সর্বাত্ত্বক সহযোগিতার আহবান জানান।

এটিএন বাংলার শিল্পগোষ্ঠী ও এলামনাইবৃন্দ পুনর্মিলনী অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, অভিনয়, ও কৌতুকসহ মনোজ্ঞ পরিবেশনা তুলে ধরেন।

অফিস টাইমে পপুলারে সরকারি চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্…
  • ০৬ আগস্ট ২০২৬
ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের
  • ০৬ আগস্ট ২০২৬
বিপর্যয় কাটিয়ে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ‘বিশেষ বার্তা’ মিরা…
  • ০৬ আগস্ট ২০২৬
মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবাল
  • ০৬ আগস্ট ২০২৬
অনুপস্থিতি ফি প্রত্যাহার করল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড …
  • ০৬ আগস্ট ২০২৬
পাঁচ দাবিতে বাগেরহাটে ১১-দলীয় ঐক্যের স্মারকলিপি
  • ০৬ আগস্ট ২০২৬