স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব নিলেন জবি অধ্যাপক মনিরুজ্জামান

০২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
উপাচার্যের দায়িত্ব নিলেন জবি অধ্যাপক মনিরুজ্জামান

উপাচার্যের দায়িত্ব নিলেন জবি অধ্যাপক মনিরুজ্জামান © সংগৃহীত

স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান। বুধবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন উপাচার্য হিসেবে তিনি যোগদান করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. মো. ফরহাদ হোসেনের সই করা প্রজ্ঞাপনে তাকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। এতে বলা হয়েছিল, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর পর্যন্ত স্থায়ী হবে।

তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক মনিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

আরও পড়ুন: ৪ হাজার শিক্ষকের চাকরি সরকারিকরণে সচিবদের বৈঠক রোববার

এরপরে ২০০৮ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব 
  • ০৬ আগস্ট ২০২৬
ফেসবুকে স্ট্যাটাসের জেরে ৪ বুটেক্স শিক্ষার্থীকে মারধর করল ছ…
  • ০৬ আগস্ট ২০২৬
বদলি নিয়ে প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীর বৈঠকে সুখবর নেই
  • ০৬ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে নতুন ভর্তি ৪৭১, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে
  • ০৬ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে নতুন ভর্তি ৪৭১, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিইউবিটিতে আলোচনা সভা …
  • ০৬ আগস্ট ২০২৬