বিজয় দিবসে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল ‘ভিলেজ ডক্টর ফাউন্ডেশন’

১৬ ডিসেম্বর ২০২২, ০৯:৫১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে ‘ভিলেজ ডক্টর ফাউন্ডেশন’

বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে ‘ভিলেজ ডক্টর ফাউন্ডেশন’ © টিডিসি ফটো

বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে মানুষ ও মানবতার জন্য কাজ করে যাওয়া বেসরকারি সংস্থা ‘ভিলেজ ডক্টর ফাউন্ডেশন।’

শুক্রবার ( ১৬ ডিসেম্বর) সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধর ২নং গেটের পাশে ফাউন্ডেশনটির অস্থায়ী মেডিকেল ক্যাম্প হতে এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

এ সময়, হতদরিদ্রদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে ঔষুধ বিতরণ, স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান, স্বাস্থ্য বিষয়ক দিকনির্দেশনা ও স্বাস্থ্যপরীক্ষা করা হয়।

এই বিষয়ে সংস্থাটির প্রধান নির্বাহী ও ঔষুধ বিজ্ঞানী পবিত্র কুমার শীল বলেন, ভিলেজ ডক্টর ফাউন্ডেশনের লক্ষ্যই হলো গ্রামের সুবিধা বঞ্চিত সহজ-সরল ও সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি বিষয়ে সহায়তা, উন্নয়ন ও হতদরিদ্রের সহযোগিতা, বেকার যুবকদের উন্নয়ন ঘটানো। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই ক্যাম্পটি বসাই এবং মানুষ যে কি পরিমাণ দুর্যোগে রয়েছে এখানে তাদের সাড়া পেয়ে আমরা বুঝতে পারছি। 

আরও পড়ুন: নতুন তথ্য দিয়েছে র‍্যাব: ফারদিন ইস্যুতে বুয়েট শিক্ষার্থীরা

তিনি আরও বলেন, সারাদিনে মোটামুটি আমরা ৬০০ মানুষকে সেবা দিয়েছি। ব্লাড প্রেশার চেক করা, জ্বর মাপা, ওজন পরিমাপ সহ রক্ত পরীক্ষা করা হয়েছে। ভিটামিন, মিনারেল, স্যালাইন, জ্বর, ঠান্ডা, প্রেশার ইত্যাদি ঔষুধ এবং ব্যান্ডেজ, মাস্ক, স্যানিটাইজার সহ নানা ধরনের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিনামূল্যে প্রদান করা হয়েছে।

সেবাগ্রহীতা এক রিক্সাচালক বলেন, আমার মাথা ঘুরতেছিল, পেট ব্যথাও ছিল৷ এই জায়গায় আসার পরে তারা আমার সমস্যা শুনে এবং আমার প্রেশার মেপে ঔষুধ দেয়। একটা সাধারণ দোকানে গিয়ে ঔষুধ কিনতে গেলে অনেক টাকা খরচ হতো। দেখা যায় এসব করতে গিয়ে নিজের পেট চলে না। এই কারণে অসুখ নিয়েও কাজ করে যাই। এনাদের মতো এরকম যদি একটা ব্যবস্থা থাকতো আমাদের এতো কষ্ট করে পরিশ্রম করতে হতো না।

সার্বিক বিষয়ে ওই এলাকার চেয়ারম্যান উজ্জ্বল সাহা বলেন, একটি বৈষম্যহীন ও সুনর সমাজের স্বপ্ন দেখি আমরা।  ভিলেজ ডক্টর সেই স্বপ্নকে ধারণ করে ও বাহক হিসেবে কাজ করে যাচ্ছে। আগামীতে আমাদের আরো বড় বড় কার্যক্রম শুরু হতে যাচ্ছে সবাই আমাদের পাশে থাকবেন।

এদিকে, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি দিয়েও শহীদের সম্মান জানায় সংস্থাটি। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট অরুপ দাস শ্যাম, হিসাব বিষয়ক উপদেষ্টা ব্যাংকার অসীম কুমার রায়, জেনারেল ম্যানেজার সজল সিংহ, স্বাস্থ্য প্রকল্পের পরিচালক জয় সরকার, ভেটেরিনারি প্রকল্পের পরিচালক তানভীর আহমেদ, গণ সংযোগ কর্মকর্তা গৌরব শীল  সহ উক্ত ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষীগণ।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence