ইস্ট ওয়েস্টে বক্তৃতা দিলেন কেমব্রিজের এমিরিটাস অধ্যাপক পার্থ দাশগুপ্ত

১২ ডিসেম্বর ২০২২, ০৯:৫৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM

© সংগৃহীত

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’তে বক্তৃতা করলেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এমিরিটাস অধ্যাপক স্যার পার্থ দাশগুপ্ত। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে লেকচার গ্যালারিতে ‘অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির ভূমিকা’ বিষয়ে বক্তৃতা করেন এই অর্থনীতিবিদ।

আজ সোমবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রকৃতি ও বৈশ্বিক উৎপাদনের মধ্যে ভারসাম্য বজায় রাখার গুরুত্ব এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্র রক্ষণাবেক্ষণের গুরুত্ব তুলে ধরেন স্যার পার্থ দাশগুপ্ত।

দারিদ্র্য ও পুষ্টির অর্থনীতি, পরিবেশগত অর্থনীতি, অর্থনৈতিক পরিমাপ এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির বিষয় বিবেচনা করে অর্থনৈতিক উৎপাদনের মূল্য নির্ধারণে প্রকৃতির ক্ষয়িষ্ণুতার মূল্যও যোগ করতে হবে বলে তিনি অভিমত জানান।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ডক্টর এ কে এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপদেষ্টা ড. সৈয়দ ফরহাত আনোয়ার, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের উপদেষ্টা ড. আবুল এইচ এম জি আজম, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬