পাবলিকের সমান বেতন হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের

০৭ ডিসেম্বর ২০২২, ১১:৪৬ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
বেতন বাড়ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের

বেতন বাড়ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের © প্রতীকী ছবি

সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের ন্যূনতম বেতন নির্ধারণ করে দিচ্ছে সরকার। এ সংক্রান্ত বিধি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনে যুক্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি এ সুপারিশ করেছে।

জানা গেছে, এ সংক্রান্ত খসড়া মন্ত্রণালয়ে জমা রয়েছে। বিষয়টি জাতীয় সংসদে পাস হলে আইনে যুক্ত হবে। তখন নতুন বিধিটি বাস্তবায়ন করেত বাধ্য হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের জন্য আইনানুযায়ী ন্যূনতম বেতন নির্ধারণ করা আছে। তবে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের বেতন সে তুলনায় অনেক কম। এ অবস্থায় বেতনে সামঞ্জস্য আনার উদ্যোগ নেয় ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়।

আরো পড়ুন: যবিপ্রবিতে চাকরির সুযোগ, বেতন সর্বোচ্চ ৭৪ হাজার

সে অনুযায়ী, বিধিটি পাস হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও অধ্যাপকদের সরকারি বিশ্ববিদ্যালয়ের সমান বেতন দিতে হবে। চাইলে এর বেশিও দিতে পারবে, তবে কম দিতে পারবে না। শিক্ষক-কর্মকর্তাদের যোগ্যতা অনুযায়ী বেতন নির্ধারণ করতে হবে।

এ বিষয়ে কমিটির ও ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের বেতনের বিষয়ে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদে বিষয়টি পাস হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মানতে বাধ্য হবে।

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, হাসপাতালের নিরাপত্তা প্রধ…
  • ০৬ আগস্ট ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ে আন…
  • ০৬ আগস্ট ২০২৬
গবেষণাপত্র প্রত্যাহারের কারণ ও নৈতিকতা নিয়ে সেমিনারের আয়োজন…
  • ০৬ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
ডিআইইউর ৯ম সমাবর্তন নভেম্বরে, নিজস্ব ক্যাম্পাসে আয়োজনের পরি…
  • ০৬ আগস্ট ২০২৬
বার্সেলোনায় যাচ্ছেন থিয়াগো? যা বললেন মেসি
  • ০৬ আগস্ট ২০২৬