নর্থ সাউথের ট্রাস্টি এম এ কাশেমের জামিন বহাল

২৮ নভেম্বর ২০২২, ১১:৪৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের নামে জমি কেনার নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রাস্টি এম এ কাশেমকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন খারিজ করে সোমবার (২৮ নভেম্বর) আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর অন্যতম আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ।

সাঈদ আহমেদ জানান, আপিল বিভাগের এই আদেশের ফলে কাশেমের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

আরও পড়ুন: ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি শুরু দুপুরে, জেনে নিন নির্দেশনা।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদের সাথে আরও ছিলেন আইনজীবী মুরাদ রেজা ও শাহ মঞ্জুরুল হক।

এর আগে ১০ নভেম্বর এই মামলায় সাবেক ট্রাস্টি কাশেম ও রেহানা রহমানকে শর্তসাপেক্ষে জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের জামিনাদেশের পরে আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানিয়েছিলেন, দুটি শর্তে তাদের জামিন দিয়েছেন।

এগুলো হলো-অনুমতি ছাড়া দেশের বাইরে এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেতে পারবেন না।

হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে দুদক আপিল বিভাগে পৃথক আবেদন করে। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ নভেম্বর এম এ কাশেমের জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে অপর সাবেক ট্রাস্টি রেহানা রহমানের জামিন বহাল রেখেছিলেন।

পাশাপাশি এম এ কাশেমের জামিন নিয়ে দুদকের আবেদন শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। সে অনুযায়ী আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হয়।

প্রসঙ্গত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে গত ৫ মে মামলা করেন দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী।

মামলায় বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যের অনুমোদন/সম্মতির মাধ্যমে ক্যাম্পাস উন্নয়নের নামে ৯০৯৬ দশমিক ৮৮ ডেসিমেল জমির দাম ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা বেশি দেখিয়ে তা আত্মসাৎ করা হয়েছে।

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, হাসপাতালের নিরাপত্তা প্রধ…
  • ০৬ আগস্ট ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ে আন…
  • ০৬ আগস্ট ২০২৬
গবেষণাপত্র প্রত্যাহারের কারণ ও নৈতিকতা নিয়ে সেমিনারের আয়োজন…
  • ০৬ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
ডিআইইউর ৯ম সমাবর্তন নভেম্বরে, নিজস্ব ক্যাম্পাসে আয়োজনের পরি…
  • ০৬ আগস্ট ২০২৬
বার্সেলোনায় যাচ্ছেন থিয়াগো? যা বললেন মেসি
  • ০৬ আগস্ট ২০২৬