জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে সেমিনার

২৬ নভেম্বর ২০২২, ০৮:৩৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM

© সংগৃহীত

জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসে ‘সাপ্লাই চেইন ট্রান্সফারমেশন ষ্ট্রাটেজি ফর সাসটেইনেবিলিটি’ শীর্ষক এক ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যলয়ের গুলশানের নিজস্ব ভবনে দ্যা সাপ্লাই চেইন স্ট্রিট (টিএসসিএস) এবং জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস-এর উপাচার্য প্রফেসর এম. জুবায়দুর রহমান এবং সভাপতিত্ব করেন টিএসসিএস’র সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান। 

সেমিনারের শুরুতে জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা তাদের শিক্ষা কারিকুলাম ও এমবিএ প্রোগ্রামে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর গুরুত্ব ব্যাখ্যা করেন।

টিএসসিএস’র সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, টিএসসিএস’র বিষয় ভিত্তিক জ্ঞান উদ্ভাবনী গবেষণা এবং সিস্টেম ডেভলপমেন্ট গ্রাহক ও সদস্যদের জন্য এ্যান্ড টু এ্যান্ড সাল্পাই চেইন ম্যানেজমেন্ট এর মাধ্যমে অভিজ্ঞতা বিকাশে উৎসাহিত করেছে। টিএসসিএস এর শিক্ষা নেটওয়ার্কিং নলেজ শেয়ারিং সাপ্লাই চেইন সেক্টর জুড়ে সবোর্ত্তম প্রশিক্ষণের মাধ্যমে নেতৃর্ত্ব প্রদান করতে চায়।

এই সেমিনারে আরও ছিলেন, অষ্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর কামরুল আলম, অষ্ট্রেলিয়ার আর এম আইটটির প্রফেসর মো. জিয়াউদ্দিন, রেকিট বেনকিজার বাংলাদেশ শ্রীলঙ্কা ক্লাষ্টার সাপ্লাই ডিরেক্টর মো. জিয়াউদ্দিন, ট্রেডএক্স এর চীফ বিজনেজ অফিসার আব্দুল মাবুদ তুষার প্রমুখ।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতা…
  • ০৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্যের সংস্কৃতি নষ্ট হতে দেওয়া যাবে…
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজো…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি শুরু করতে টেলিটক চেয়ারম্যানের কাছে পাসওয়ার্…
  • ০৬ আগস্ট ২০২৬
বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থ…
  • ০৬ আগস্ট ২০২৬
৬ মাস নিষিদ্ধ হতে পারেন নেইমার
  • ০৬ আগস্ট ২০২৬