বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

১০ নভেম্বর ২০২২, ০৫:৪৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM

© সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) এলএলবি ৭ম ব্যাচের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম মেজবাউল জারিফ অর্ঘ। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ভবন সংলগ্ন এলাকার মেজবাউল জাকেরের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এক মেসে থাকতেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। আজ বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

স্থানীয়রা জানায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাগাতিপাড়ার ওই বাসার শোয়ার ঘরের সিলিং ফ্যানে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে অর্ঘ। পরে লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই একই মেসের এক শিক্ষার্থী জানান, তার জানামতে, বাড়ি থেকে টাকা আনলেও আসন্ন পরীক্ষার ফরম পূরণ করেননি। এ নিয়ে পরিবারের সদস্যরা তার ওপর মন খারাপ করেন। এছাড়া এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা জানেন না।

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬