বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসক-নার্সসহ বিভিন্ন পদে নিয়োগ

৩০ অক্টোবর ২০২৬, ০১:২৫ PM
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড © টিডিসি সম্পাদিত

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক এসব পদে নিয়োগের জন্য যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড।

পদ ও বিভাগ: বিজ্ঞপ্তিতে চিকিৎসা, নার্সিং ও ক্লিনিক্যাল সাপোর্ট, প্রশাসন, প্রকৌশল ও পরিচালন এবং কারিগরি ও সাধারণ সহায়ক বিভাগে নিয়োগের কথা বলা হয়েছে।

চিকিৎসক ও প্রশাসনিক পদ:

১. সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি, ইন্টারনাল মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ও ল্যাবরেটরি সার্ভিসেস)।

২. চিফ এক্সিকিউটিভ অফিসার।

৩. কনসালট্যান্ট। এ পদে সার্জারি, মেডিসিন, পেডিয়াট্রিক ও নিওনেটোলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং এবং ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগে নিয়োগ দেওয়া হবে।

৪. সিনিয়র মেডিকেল অফিসার (মেডিসিন, সার্জারি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, অ্যানেস্থেসিয়া ও ইমার্জেন্সি মেডিসিন)।

৫. মেডিকেল অফিসার।

৬. চিফ ফাইন্যান্সিয়াল অফিসার।

৭. লিগ্যাল অফিসার।

৮. কোম্পানি সচিব।

৯. চিফ সিকিউরিটি অফিসার।

আরও দেখুন: পদ ৯০৩, ১১ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নি য়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

নার্সিং ও ক্লিনিক্যাল সাপোর্ট পদ: হেড অব নার্স, স্পেশালাইজড নার্স, জেনারেল নার্স, ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, পারফিউশনিস্ট, ফিজিওথেরাপিস্ট, চিফ মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, এন্ডোস্কোপি ও কোলোনস্কোপি সহকারী, ইআরসিপি সহকারী এবং এমব্রায়োলজিস্ট।

স্পেশালাইজড নার্স পদে আইসিইউ, সিসিইউ, ওটি কমপ্লেক্স, ইমার্জেন্সি, লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট, ডায়ালাইসিস, নিউরোসার্জারি এবং কার্ডিয়াক সার্জারি বিভাগে কাজের সুযোগ রয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট পদে রেডিওগ্রাফি, ল্যাব ও ক্যাথল্যাব বিভাগে এবং টেকনিশিয়ান পদে ওটি, হেমোডায়ালাইসিস, ল্যাব, ইসিজি, পেসমেকার, ইলেকট্রোফিজিওলজি, ইটিটি ও ইকোল্যাব বিভাগে নিয়োগ দেওয়া হবে।

প্রশাসন, প্রকৌশল ও পরিচালন বিভাগের পদ: ম্যানেজার (ফুড অ্যান্ড বেভারেজ, ফার্মেসি ও হাউসকিপিং), হেড অব ইঞ্জিনিয়ারিং, ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও বায়োমেডিক্যাল), জুনিয়র ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও বায়োমেডিক্যাল), হেড অব আইটি, ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার (আইটি), জুনিয়র ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার (আইটি), অডিটর, স্টোর অফিসার, এক্সিকিউটিভ (অ্যাকাউন্টস), এক্সিকিউটিভ (অ্যাডমিন অ্যান্ড এইচআর), ব্যক্তিগত সহকারী টু সিইও, ফ্রন্ট ডেস্ক অফিসার, কম্পিউটার অপারেটর (রিপোর্টিং) এবং সুপারভাইজার (পেশেন্ট কেয়ার)।

কারিগরি ও সাধারণ সহায়ক পদ: টেকনিশিয়ান (ইঞ্জিনিয়ারিং, আইটি-নেটওয়ার্ক/হার্ডওয়্যার ও মেডিকেল গ্যাস), ড্রাইভার (অ্যাম্বুলেন্স), চিলার অপারেটর, বয়লার অপারেটর, প্লাম্বার, সাবস্টেশন অ্যাটেনডেন্ট, অপারেটর (সিএসএসডি) এবং অ্যাটেনডেন্ট (ইমেজিং, ওটি, ল্যাব, ইকো ল্যাব ও ক্যাথল্যাব)।

আরও দেখুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭-২০তম গ্রেডে একাধিক পদে চাকরির সুযোগ

আবেদনের যোগ্যতা ও শর্ত: প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য শর্ত, আবেদন পদ্ধতি এবং নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য হাসপাতালের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের এসব তথ্য দেখে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: ১ নভেম্বর ২০২৬ থেকে ১৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

ব্যাংকে টাকা জমার সময়: ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

আরও দেখুন: ১,৭৮২ পদে বড় নিয়োগ দেবে এসএসএস এনজিও

আবেদনের বিস্তারিত জানতে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

বিস্তারিত জানতে এখানে দেখুন অথবা নিচে দেখুন। 

সূত্র: বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি।

‘ট্রান্সজেন্ডার’ নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, পদত্যাগ চেয়ে …
  • ৩০ অক্টোবর ২০২৬
দেশসেরা ঢাবি-ড্যাফোডিল-বুয়েট, শীর্ষ ২০-এ ১৩ সরকারি ৫ বেসরকা…
  • ৩০ অক্টোবর ২০২৬
কালকের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের …
  • ৩০ অক্টোবর ২০২৬
নাঈমের ঘূর্ণিতে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, লিড বাংলাদেশের
  • ৩০ অক্টোবর ২০২৬
নাঈম হাসানের ‘অন্যরকম’ ফিফটি
  • ৩০ অক্টোবর ২০২৬