অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার নিয়োগে আবেদন চলছে আবুল খায়ের গ্রুপে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার’ পদে কর্মী নিয়োগে ৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবনবৃত্তান্ত (সিভি), দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সংশ্লিষ্ট ঠিকানায় নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ;
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ২৮,০০০ টাকা;
আরও পড়ুন: আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে;
আরও পড়ুন: স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে;
অভিজ্ঞতা: প্রোডাক্ট সেলসে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কেন্দ্রে নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;
আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫ জেলায়
মৌখিক পরীক্ষার সময়—
সকাল ৯টা থেকে দুপুর ১২টা;
মৌখিক পরীক্ষার স্থান ও তারিখ—
স্থান: নাভানা এফ এস কসমো, বাড়ি # ৪/বি (২য় তলা), রোড # ৯৪, গুলশান-২, ঢাকা;
তারিখ: ১০, ১৭, ২৪, ৩১ অক্টোবর এবং ৭, ১৪, ২১, ২৮ নভেম্বর ২০২৬ (প্রতি শনিবার ঢাকায় AMO নিয়োগের ইন্টারভিউ নেয়া হয়);
স্থান: ভদ্রা পদ্মা আবাসিক, বাসা নম্বর ২৬৪, রোড নম্বর ২, চন্দ্রিমা থানা, রাজশাহী;
তারিখ: ১২ অক্টোবর ২০২৬;
স্থান: ৮৭০, হামিদা মঞ্জিল (নীচতলা), থানা কাউন্সিলের বিপরীতে, সি অ্যান্ড বি রোড, বরিশাল;
তারিখ: ১২ অক্টোবর ২০২৬;
স্থান: শাহীন ভিলা (লাকি ড্রিম পার্কের বিপরীতে), চাঁদাখার বাশতলা, লাইব্রেরি বাজার রোড, পাবনা সদর;
তারিখ: ১৩ অক্টোবর ২০২৬;
স্থান: আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড, বাড়ি সম্বর ৫২/ই, রোড নম্বর ৮, নিরালা আবাসিক এলাকা (নিরালা বড় মসজিদের পাশের ভবন), খুলনা সদর, খুলনা;
তাারিখ: ১৩ অক্টোবর ২০২৬;
স্থান: বাড়ি নম্বর ১, রোড নম্বর ১, মুলাটোল পাকার মাথা, রংপুর;
তারিখ: ১৪ অক্টোবর ২০২৬;
স্থান: এ এস এন্টারপ্রাইজ, তেঁতুলতলা মোড়, পানির ট্যাংকি রোড (পানির ট্যাংকির পূর্ব পাশে), যশোর সদর;
তারিখ: ১৪ অক্টোবর ২০২৬;
স্থান: মাটির ঢালী বিমান মোড় (২য় বাইপাস), সাইক পলিটেকনিক সংলগ্ন, শাখারিয়া, বগুড়া;
তারিখ: ১৫ অক্টোবর ২০২৬;
স্থান: আগা ইউসুফ চক্ষু হাসপাতালের পাশে, বেগম স্কয়ার সুপার মার্কেট, মেহেরপুর রোড, বারখাদা, ত্রিমোহিনী, কুষ্টিয়া;
তারিখ: ১৫ অক্টোবর ২০২৬;
স্থান: ২৩৬, রাজলক্ষ্মী গৃহালয়, কাঠগোলা বাজার, ময়মনসিংহ;
তারিখ: ১৮ অক্টোবর ২০২৬;
স্থান: স্বপ্ন ভিলা টাওয়ার, গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্টের পাশে, আমতলী, ক্যান্টনমেন্ট, কুমিল্লা;
তারিখ: ১৯ অক্টোবর ২০২৬;
স্থান: দীন ইসলাম ভবন, আমানতপুর ব্রিকফিল্ড সংলগ্ন, কেন্দুরবাগ, বেগমগঞ্জ, নোয়াখালী;
তারিখ: ২০ অক্টোবর ২০২৬;
স্থান: আবুল খায়ের ভেজিটেবল অয়েল মিল, ৭/৮, নাসিরাবাদ আই/এ, রুবি গেট, বায়েজিদ, চট্টগ্রাম;
তারিখ: ২১ অক্টোবর ২০২৬;
মৌখিক পরীক্ষার তারিখ: ১০ থেকে ২১ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম