অভিজ্ঞতা ছাড়াই ড্রাগ ইন্টারন্যাশনালে চাকরি, সরাসরি মৌখিক পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ PM
মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগে আবেদন চলছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে

মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগে আবেদন চলছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। প্রতিষ্ঠানটি 'মেডিকেল প্রমোশন অফিসার' পদে কর্মী নিয়োগে ১৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ আগামী ২৬ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কেন্দ্রে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড;

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি স্কয়ার ফার্মাসিউটিক্যালসে, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ আগামী ২৬ সেপ্টেম্বর সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত;

মৌখিক পরীক্ষার স্থান: খাজা এনায়েতপুরী টাওয়ার, ১৭, বীর উত্তম কেএম শফিউল্লাহ সড়ক (গ্রিন রোড), ঢাকা ১২০৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: দৈনিক প্রথম আলো, ১৮ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ১২

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬