ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ PM
ইউএস এম্বাসি ঢাকা

ইউএস এম্বাসি ঢাকা © টিডিসি সম্পাদিত

বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে (ইউএস এম্বাসি ঢাকা) পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট (প্রফেশনাল এক্সচেঞ্জেস) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আগ্রহী প্রার্থীদের আগামী ৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

সম্প্রতি ইউএস এম্বাসি ঢাকার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পদে কাজের জন্য প্রার্থীর সাংগঠনিক দক্ষতা, খুঁটিনাটির বিষয়ে মনোযোগ এবং পেশাগত এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে মানুষের মধ্যে যোগাযোগ তৈরির বিষয়ে আগ্রহ থাকতে হবে।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তি সরকার, সুশীল সমাজ, থিংকট্যাংক, পেশাজীবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পেশাজীবীদের নিয়ে বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। এসব কর্মসূচির মাধ্যমে পেশাজীবীদের মধ্যে যোগাযোগ তৈরি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে সম্পৃক্ততা জোরদারে কাজ করবেন তিনি।

আরও দেখুন: ছুটি শেষে কর্মস্থলে যোগদান না করায় ইবি শিক্ষককে চাকরিচ্যুত 

পদের নাম: পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট (প্রফেশনাল এক্সচেঞ্জেস)

আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৬।

আগ্রহী প্রার্থীদের ইউএস এম্বাসি ঢাকার ওয়েবসাইটের চাকরি সংক্রান্ত পেজের মাধ্যমে আবেদন করতে হবে।

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

আগ্রহী প্রার্থীরা নিচে দেখুন।

উচ্চতর গ্রেডে বেতন পাবেন কারা, যা আছে পে-স্কেলের গেজেটে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন ধাপে বাস্তবায়ন হবে নবম পে স্কেল, কোন ধাপে কী জেনে নিন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দিন থেকেই বিরোধী দল অসহযোগিতা করে যাচ্ছে: পানিসম্পদ ম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কোন গ্রেডে বেতন বাড়ল কত?
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাড়ির পাশের পুকুরে মিলল যুবকের মরদেহ 
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের চার বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬