টেকনিক্যাল সার্ভিসেস অফিসার নিয়োগে আবেদন চলছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘টেকনিক্যাল সার্ভিসেস অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৩ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি ভাইভার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ এপ্রিল থেকে ২ মে তারিখের মধ্যে নির্ধারিত স্থানে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড;
পদের নাম: টেকনিক্যাল সার্ভিসেস অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক ও ত্রৈমাসিক আকর্ষণীয় ইনসেনটিভ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লভ্যাংশ বোনাস, বিদেশ ভ্রমণের সুযোগ, উৎসব বোনাস, গ্রুপ ইনস্যুরেন্স, উৎসাহব্যঞ্জক ভাতা, টিএ এবং ডিএ, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
/Lotus%20(Private%20Jobs)/SKF.jpg)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (এসএসসি পর্যন্ত বিজ্ঞান) থাকতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;
মৌখিক পরীক্ষার তারিখ: আগামী ২৭ এপ্রিল থেকে ২ মে ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: বিডিজবস ডটকম