ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন অনলাইনে

০২ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ PM
ট্রেইনি এয়ারক্রাফট মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার নিয়োগে আবেদন চলছে ইউএস-বাংলা এয়ারলাইনসে

ট্রেইনি এয়ারক্রাফট মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার নিয়োগে আবেদন চলছে ইউএস-বাংলা এয়ারলাইনসে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বেসরকারি এ বিমান সংস্থাটি ‘ট্রেইনি এয়ারক্রাফট মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার (টিএএমই)’ পদে কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস;

পদের নাম: ট্রেইনি এয়ারক্রাফট মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার (টিএএমই);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন: শুরুতে ৩৫,০০০ টাকা। ক্যাটাগরি অনুযায়ী ১২ বা ১৩টি মডিউল পাস করতে হবে। পরবর্তীতে বেসিক লাইসেন্স অর্জনের পর মাসিক বেতন হবে ১ লাখ ১০ হাজার টাকা;

আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে বাংলাদেশ হোন্ডা, আবেদন শেষ ১৫ ডিসেম্বর

অন্যান্য সুযোগ-সুবিধা: উৎসব ভাতা বছরে ২টি, চিকিৎসা বিমা, ডিউটি রোস্টার অনুযায়ী খাবারের সুবিধা (শতভাগ ভর্তুকি), প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিনা মূল্যে বিমান টিকিট ও অন্যান্য সুবিধা;

আবেদনের যোগ্যতা—

*এসএসসিতে জিপিএ ন্যূনতম ৪.৫ (ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নে জিপিএ ৪) থাকতে হবে; 

*এইচএসসিতে জিপিএ ন্যূনতম ৪.৫ (ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নে জিপিএ ৪) থাকতে হবে। অথবা, 

*পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নে ন্যূনতম ‘বি’ গ্রেডসহ ‘ও’ লেভেল পাস হতে হবে। এবং 

*পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নে ন্যূনতম ‘বি’ গ্রেডসহ ‘এ’ লেভেল পাস হতে হবে;

আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে সিঙ্গার বাংলাদেশ, আবেদনে নেই বয়সসীমা

শারীরিক যোগ্যতা—

উচ্চতা: সর্বনিম্ন ১৬০ সেমি বা ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে; 

বিএমআই: ১৮-২৫ হতে হবে;

দৃষ্টিশক্তি: ৬/৬ থাকতে হবে;

আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে হুয়াওয়ে, আবেদন স্নাতক পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ ডিসেম্বর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ‍ইউএস-বাংলা এয়ারলাইনসের অফিশিয়াল ওয়েবসাইট

ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৭তমে স্বামী, ১৮তমে স্ত্রী—বিজেএসে দুজনই তৃতীয়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজেএসে দ্বিতীয় হলেন সাবা ইমা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬