পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি, যাতায়াত-প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ দেবে নানা সুবিধা

২৫ নভেম্বর ২০২৫, ১২:১০ PM
এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে পপুলার ফার্মাসিউটিক্যালসে

এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে পপুলার ফার্মাসিউটিক্যালসে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওষুধ প্রস্তুতকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি কোয়ালিটি কন্ট্রোল বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ২৪ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ নভেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি;

পদের নাম: এক্সিকিউটিভ;

বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ক্যাশ বিভাগে সিনিয়র অফিসার নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, কর্মস্থল ঢাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: যাতায়াত সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ছুটি ২ দিন, উৎসব ভাতা বছরে ৩টি, অর্জিত ছুটি নগদায়ন, লভ্যাংশ বোনাস, গ্রুপ জীবনবিমা, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: টঙ্গী, গাজীপুর; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে চাকরি, আবেদন এসএসসি পাসেই

আবেদনের যোগ্যতা—

*ফার্মেসি/ফলিত রসায়ন/রসায়নে/জৈব রসায়নে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি থাকতে হবে;

*ওষুধ শিল্পের মৌলিক জ্ঞান থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: ক্যাশিয়ার নিয়োগ দেবে লাজ ফার্মা, পদ ৬, আবেদন এইচএসসি পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৯ নভেম্বর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে শিক্ষাবিদ ড. মামুন আহমেদের য…
  • ১৮ মার্চ ২০২৬
ছয় মাসের সেমিস্টার শেষ চার মাসে, 'ভমিটিং স্টাডির' দিকে ঝুঁক…
  • ১৮ মার্চ ২০২৬
টানা ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টির আভাস
  • ১৮ মার্চ ২০২৬
ক্যাম্পাসের হলে রোজা পালন, মায়ের কাছে ফেরা-ই যেন স্বস্তি
  • ১৮ মার্চ ২০২৬
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence