অফিসার নেবে আড়ং, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ দেবে নানা সুবিধা

০৭ অক্টোবর ২০২৫, ০২:৪১ PM
অফিসার নিয়োগে আবেদন চলছে আড়ংয়ে

অফিসার নিয়োগে আবেদন চলছে আড়ংয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটি ‘অফিসার, হিসাবরক্ষণ (আড়ং আউটলেট)’ পদে কর্মী নিয়োগে সোমবার (৬ অক্টোবর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং;

পদের নাম: অফিসার, হিসাবরক্ষণ (আড়ং আউটলেট);

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি দারাজ বাংলাদেশে, পদ ৩০০, কর্মস্থল ঢাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে সজীব গ্রুপ, পদ ২০, আবেদন অনলাইনে

আবেদনের যোগ্যতা—

*অ্যাকাউন্টিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা, ট্যাক্স ও ভ্যাট বিষয়ে জ্ঞান থাকতে হবে;

*ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: অফিসার নেবে আগোরা লিমিটেড, সাপ্তাহিক  ২ দিন ছুটিসহ দেবে নানা সুবিধা

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ অক্টোবর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ময়মনসিংহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ০৮ জুন ২০২৬
 বাসা-রুম ভাড়া খুঁজে দেবে এআইইউবি শিক্ষার্থীদের ‘ঘরখুঁজি’
  • ০৮ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের প্রস্তাব মন্ত…
  • ০৮ জুন ২০২৬
৬ দফা দাবিতে সোহরাওয়ার্দী মেডিকেলে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ০৮ জুন ২০২৬
শাবনূরকে নিয়ে পূর্ণিমার আবেগঘন বার্তা, মুহূর্তেই ভাইরাল পোস…
  • ০৮ জুন ২০২৬
বিশ্বকাপে খেলতে মরিয়া নেইমার, চোট সারাতে নাসার প্রযুক্তি ব্…
  • ০৮ জুন ২০২৬