এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ মটরস, আবেদন শেষ ১৫ অক্টোবর

০৬ অক্টোবর ২০২৫, ১১:০৪ PM
এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে আকিজ মটরসে

এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে আকিজ মটরসে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ মটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি মার্কেটিং অ্যান্ড সেলস (ইলেকট্রিক মটরসাইকেল) বিভাগে ‌‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ৪ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আকিজ মটরস লিমিটেড;

পদের নাম: এক্সিকিউটিভ;

বিভাগ: মার্কেটিং অ্যান্ড সেলস (ইলেকট্রিক মটরসাইকেল);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে মিনিস্টার ইলেকট্রনিকস, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ থাকছে নানা সুবিধা

অন্যান্য সুযোগ-সুবিধা: ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, দুপুরের খাবারের সুবিধা, টিএ, মোবাইল বিল, উৎসব ভাতা বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ন্যূনতম ২৪ বছর হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অনলাইনে

আবেদনের যোগ্যতা—

*মার্কেটিংয়ে বিবিএ অথবা পাওয়ার/অটোমোবাইলে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ অক্টোবর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই ট্রলারডুবি, নিখোঁজ ২ জনের মরদেহ উ…
  • ২৫ মার্চ ২০২৬
জুলাই সেশনে এফসিপিএস-এমসিপিএস পরীক্ষায় আবেদন আহ্বান বিসিপিএ…
  • ২৫ মার্চ ২০২৬
কুমিল্লায় কুস্তি খেলতে গিয়ে খেলোয়াড়ের মৃত্যু
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগে পদসংখ্যা কমল ৬০৮টি
  • ২৫ মার্চ ২০২৬
নকলমুক্ত এসএসসির জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসছে
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence