বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ, পদ ৪০, আবেদন অনলাইনে

০৬ অক্টোবর ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৪:১১ PM
৪ পদে ৪০ কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

৪ পদে ৪০ কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটি ৪ পদে ৪০ কর্মকর্তা নিয়োগে রবিবার (৫ অক্টোবর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড;

১. পদের নাম: সহকারী প্রকৌশলী (তড়িৎ);

পদসংখ্যা: ২৪টি; 

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে (ইইই) বিএসসি ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৬৯, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

২. পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক);

পদসংখ্যা: ১২টি; 

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)/মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে (এমটিই) বিএসসি ডিগ্রি থাকতে হবে;

৩. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল);

পদসংখ্যা: ২টি; 

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে (সিভিল) বিএসসি ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: নন-ক্যাডারে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ২৮২৫, আবেদন অনলাইনে

৪. পদের নাম: সহকারী প্রকৌশলী (কম্পিউটার);

পদসংখ্যা: ২টি; 

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই)/তড়িৎ ও কম্পিউটার কৌশলে (ইসিই) বিএসসি ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১৫ অক্টোবর ২০২৫ তারিখে)। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী পদে কর্মরতদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন; 

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ২২৩ টাকা এবং অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৪ নভেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9