বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ, পদ ৩৪, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

০৫ অক্টোবর ২০২৫, ০১:৩২ PM
৪ ক্যাটাগরির পদে ৩৪ কর্মী নিয়োগ দেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

৪ ক্যাটাগরির পদে ৩৪ কর্মী নিয়োগ দেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগ। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৪ ক্যাটাগরির পদে ৩৪ কর্মী নিয়োগে ৩০ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৭ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়;

১. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৬৯, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

*কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭০, আবেদন এইচএসসি পাসেই

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৭টি;

বেতন স্কেল: ৯,০০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

*কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে;

৪. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ২০টি;

বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: নন-ক্যাডারে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ২৮২৫, আবেদন অনলাইনে

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা, সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৭ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: দৈনিক যুগান্তর, ৫ অক্টোবর ২০২৫

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence