ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে নিয়োগ, আবেদন এসএসসি পাসেই

০৫ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ PM
ইলেকট্রিশিয়ান নিয়োগে আবেদন চলছে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে

ইলেকট্রিশিয়ান নিয়োগে আবেদন চলছে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল। বিশেষায়িত এ হাসপাতালে ‘ইলেকট্রিশিয়ান’ পদে কর্মী নিয়োগে ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল;

পদের নাম: ইলেকট্রিশিয়ান;

পদসংখ্যা: ১টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ১৮,০০০-২০,০০০ টাকা; 

আরও পড়ুন: বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার শ্যামলী

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, চিকিৎসা সুবিধা, অর্জিত ছুটি নগদায়ন, উৎসব ভাতা বছরে ২টি, বিনা মূল্যে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: সূর্যের হাসি নেটওয়ার্কে চাকরি, আবেদন অনলাইনে

আবেদনের যোগ্যতা—

*ইলেকট্রিক্যাল ট্রেডে এসএসসি পাস হতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ অক্টোবর ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬