এক্সিকিউটিভ নেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, বেতন পঁয়ত্রিশ হাজার

১৪ জুলাই ২০২৫, ০২:৪৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০২:৫২ PM
এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে ইউএস-বাংলা এয়ারলাইনসে

এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে ইউএস-বাংলা এয়ারলাইনসে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বেসরকারি এ বিমান সংস্থা এয়ারপোর্ট সার্ভিস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে রবিবার (১৩ জুলাই) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৯ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস;

পদের নাম: এক্সিকিউটিভ; 

বিভাগ: এয়ারপোর্ট সার্ভিস;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৩৫,০০০ টাকা; 

আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, নেবে সিনিয়র এক্সিকিউটিভ

অন্যান্য সুযোগ-সুবিধা: যাতায়াত সুবিধা, শিডিউল অনুযায়ী খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২২ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

কর্মক্ষেত্র: বিমানবন্দরে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি আরএফএল গ্রুপে, পদ ২০

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*স্নাতকে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৭ এবং এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ জুলাই ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬