১০ মে’র মধ্যে প্রাথমিক শিক্ষকদের ১৩তম গ্রেড বাস্তবায়নের নির্দেশ

২৭ এপ্রিল ২০২১, ০৩:০৫ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

আগামী ১০ মে’র মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড বাস্তবায়নের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে ডিপিই। এতে স্বাক্ষর করেছেন ডিপিই মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম।

নির্দেশনায় বলা হয়েছে, গত বছরের ৯ ফেব্রুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আইবাস ++ সংযুক্ত করা হয়। স্নাতক বা সমমমানের ডিগ্রি সম্পন্ন শিক্ষকদের বেতন উন্নীত করণের জন্য আইবাস ++ দপ্তরকে পত্র দেয়া হয়েছে। এর পরও মাঠ পর্যায়ের উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষকদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণ করা হয়নি।

নির্দেশনায় আরও বলা হয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যাবলী সম্পন্ন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ) বরাবর হার্ড কপি পাঠাতে হবে। এটি আগামী ১০ মে’র মধ্যে সম্পন্ন করতে হবে।

খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে …
  • ১১ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের উপশাখাগুলোর অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্ম…
  • ১১ আগস্ট ২০২৬
জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু
  • ১১ আগস্ট ২০২৬
সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
  • ১১ আগস্ট ২০২৬
ভিকারুননিসা ইংরেজি শিক্ষক আলী আনোয়ার বাঁচতে চান
  • ১১ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ১১ আগস্ট ২০২৬