টিকার প্রতি আতংক কেটে গেছে: প্রতিমন্ত্রী জাকির

০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৫ PM

© টিডিসি ফটো

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

এরপর আগত গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি বলেন, টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। একইসঙ্গে টিকার প্রতি আতংক কেটে গেছে। এসময় দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টিকা নেওয়ার জন্য আহবান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাস টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই, আমি শতভাগ সুস্থ আছি। টিকার প্রতি আতংক কেটে গেছে, সবাইকে টিকাকেন্দ্রে এসে টিকা নেওয়ার জন্য অনুরোধ জানান। তিনি আরো বলেন নিজে সুস্থ থাকেন, অন্যকে করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ রাখুন।

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশ এখনো করোনা ভ্যাকসিন নিতে পারেনি। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন এনে জনগণকে রক্ষা করতে সক্ষম হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
  • ২০ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ১৩ হাজার কৃষক
  • ২০ এপ্রিল ২০২৬
দল হয়ত ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ
  • ২০ এপ্রিল ২০২৬
বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ
  • ২০ এপ্রিল ২০২৬