এসএসসি পরীক্ষা

নেত্রকোনায় ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়, প্রতিবাদ করায় অভিভাবক লাঞ্ছিত

১৮ জানুয়ারি ২০২৬, ০২:৫৯ PM
মাঘান উচ্চ বিদ্যালয়

মাঘান উচ্চ বিদ্যালয় © সংগৃহীত

এসএসসি পরীক্ষার ফরম পূরণকে কেন্দ্র করে নেত্রকোনার মদনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। নির্ধারিত ফির বাইরে টাকা নেওয়ার প্রতিবাদ করায় এক শিক্ষার্থীর অভিভাবককে লাঞ্ছিত করার ঘটনাও সামনে এসেছে, যা এলাকায় ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। নেত্রকোনার মদন উপজেলার মাঘান উচ্চ বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে।

এক শিক্ষার্থী অভিভাবক ঝুমন মিয়া রবিবার (১৮ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগটি দায়ের করেছেন। লিখিত অভিযোগ ও শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাঘান উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ চলমান। সরকার নির্ধারিত ফি ২ হাজার ৩১৫ টাকা। কিন্তু প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে ৫ থেকে ৯ হাজার টাকা আদায় করা হচ্ছে। 

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষকরা ফরম ফিলাপের সঙ্গে কোচিং ফি বাধ্য করাচ্ছে। অতিরিক্ত ফি দিতে অপারকতা প্রকাশ করায় ফরম ফিলাপ করতে দেওয়া হবে না। এমনকি পরিক্ষা দিতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের।

এ ব্যাপারে শিক্ষার্থী অভিভাবক ঝুমন মিয়া বলেন, ‘আমার চাচাতো ভাইয়ের ফরম ফিলাপ করতে বিদ্যালয়ে যাই। ফরম ফিলাপ ও কোচিং ফি বাবদ ৯ হাজার টাকা দাবি করে। আমি দিতে অপারগতা করলে আমাকে গালমন্দ শুরু করে। ৯ হাজার টাকা জমা দিয়ে রশিদ চাওয়ায় আমাকে স্কুল থেকে বের হয়ে যাওয়ার জন্য লাঞ্ছিত করে।’

অভিযুক্ত শিক্ষক আব্দুল গণি বলেন, ‘বাড়তি টাকার নেওয়ার সুযোগ নেই। আমরা যাদের ফরম ফিলাপ করেছি, তাদের ছাড়া অভিযোগ গ্রহণ যোগ্য হবে না।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম (খোকন) জানান, ‘ফরম ফিলাপ বাবদ ২ হাজার ৫০০ টাকা করে নেওয়া হয়েছে। বাড়তি টাকার বিষয় গণি মাস্টার জানেন। অভিভাবক লাঞ্চিতের বিষয় জানতে চাইলে তিনি এড়িয়ে যান।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন, ‘আমি জেলায় মিটিংয়ে আছি। বিষয়টা দেখে ব্যবস্থা নেব।’

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬