চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ, আটক ১০

১১ মার্চ ২০২৬, ১১:৫০ AM
জব্দ করা জটকা ও আটক জেলেরা

জব্দ করা জটকা ও আটক জেলেরা © সংগৃহীত

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকাসহ ১০ জেলেকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের ৫ হাজার ১০০ কেজি জাটকা। মঙ্গলবার মধ্যরাতে চরভৈরবী-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হয়।

অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ১০০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় জাটকা বহনের দায়ে ১০ জন জেলেকে আটক করা হয়।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করে আটক জেলেদের প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পরবর্তী সময়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে জব্দ জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। কোস্টগার্ড জানায়, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এবং জাটকা নিধন বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬