প্রাথমিক শিক্ষকদের টিকা নেওয়ার আহবান প্রতিমন্ত্রীর

০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৩ PM
সচিবালয় ক্লিনিকে করোনাভাইরাসের টিকা নিচ্ছেন প্রতিমন্ত্রী

সচিবালয় ক্লিনিকে করোনাভাইরাসের টিকা নিচ্ছেন প্রতিমন্ত্রী © টিডিসি ফটো

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে করোনাভাইরাসের টিকা নিয়েছেন। এরপর আগত গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টিকা নেওয়ার জন্য আহবান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাস টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই, আমি শতভাগ সুস্থ আছি। টিকার প্রতি আতংক কেটে গেছে, সবাইকে টিকাকেন্দ্রে এসে টিকা নেওয়ার জন্য অনুরোধ জানান। তিনি আরো বলেন নিজে সুস্থ থাকেন, অন্যকে করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ রাখুন।

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশ এখনো করোনা ভ্যাকসিন নিতে পারেনি। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন এনে জনগণকে রক্ষা করতে সক্ষম হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬