প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়িয়ে আদেশ জারি

২৯ জুলাই ২০২০, ০৬:৫৯ PM

© ফাইল ফটো

দেশে চলমান কভিড-১৯ পরিস্থিতির কারণে সব ধরণের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এক আদেশে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধের পাশাপাশি শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে,  করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে ইতোপূর্বে জারিকৃত নির্দেশনা মোতাবেক আগামী ৩১ তারিখ পর্যন্ত সব ধরনের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে।  এ  সময় করোনাভাইরাস থেকে নিজেদের ও অন্যদের সুরক্ষার জন্য শিক্ষার্থীগণ নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৮ মার্চ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। কয়েক দফায় বাড়িয়ে তা আগামী ৬ আগস্ট পর্যন্ত করা হয়েছিল। এখন আবারও ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হলো। 

প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে ধরে লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস
  • ১১ অক্টোবর ২০২৬
স্বচ্ছ পানির নান্দনিকতা হারিয়ে বেহাল ইবির একমাত্র লেক
  • ১১ অক্টোবর ২০২৬
ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় ১১৫০ হুতি যোদ্ধা …
  • ১১ অক্টোবর ২০২৬
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২, আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬