শিগগিরই ১১তম গ্রেড: প্রতিমন্ত্রী

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০২ PM

© টিডিসি ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। খুব তাড়াতাড়ি সহকারী শিক্ষকদের বেতন কাঠামো ১১তম গ্রেডে উন্নিত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

রবিবার রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল প্রাথমিক ক্লাসরুম এবং প্রশিক্ষকদের প্রশিক্ষণ বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান শেষে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সহাকারী শিক্ষকদের ১১তম গ্রেডের যে দাবি ছিল, সেটা ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে। আমরাও চাই শিক্ষকদের এই দাবি বাস্তবায়িত হোক। তবে কিছু বাধা-বিপত্তির কারণে তা এখনই বাস্তবায়ন করা যাচ্ছে না। বাধা কেটে গেলে খুব দ্রুত ১১তম গ্রেডে শিক্ষকদের বেতনের দাবি বাস্তবায়ন করা হবে।

নতুন গ্রেডে কবে থেকে শিক্ষকরা বেতন পাবেন জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষকরা খুব তাড়াতাড়ি নতুন কাঠামোতে বেতন পাবেন। সহকারী শিক্ষকদের নতুন বেতন কাঠামোর ডিও (ডিমান্ড অব অর্ডার) ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে গেছে। সেখান থেকে সম্মতি দেয়া হলে তারা নতুন গ্রেডে বেতন পাবেন।

প্রসঙ্গত ১১তম গ্রেডে বেতনের দাবিতে দীর্ঘ পাঁচ বছর ধরে আন্দোলন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়, যা সহকারী শিক্ষকদের কাম্য নয়।

অর্থ মন্ত্রণালয় গতবছরের ৮ সেপ্টেম্বরে ১২তম গ্রেডে উন্নীতকরণের সুযোগ নেই মর্মে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে ও ৭ নভেম্বর ১৩তম গ্রেডে বেতন উন্নীতকরণে সম্মতি দেয়।

পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা, সংসদে থাকছে উচ্চ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি নিহত, নিখোঁজ ২
  • ০৬ এপ্রিল ২০২৬
অদ্ভুত স্কিনকেয়ারে আগ্রহ তরুণ প্রজন্মের, নিরাপদ নাকি ক্ষতি?
  • ০৬ এপ্রিল ২০২৬