স্থগিত হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১৩ নভেম্বর ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৫, ০৫:০১ PM
রাঙামাটি জেলা পরিষদ

রাঙামাটি জেলা পরিষদ © সংগৃহীত

স্থগিত হওয়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটি জেলার সহকারী শিক্ষক নিয়োগ ও বাছাই কমিটির আজকের সভার সিদ্ধান্ত মোতাবেক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের স্থগিতকৃত লিখিত পরীক্ষা আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। 

এতে আরও বলা হয়, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এর পরিবর্তে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থীদেরকে রাঙ্গামাটি সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে হবে।

শ্রম মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ, আবেদন করা যাবে এসএসসি পাসেও
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে যাবার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দেশে শিক্ষিত ১০০ তরুণের ৩৬ জনই বেকার, কমবে দক্ষদের চাকরির স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬