ছয় শর্তে ১০ম গ্রেড পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

০৬ নভেম্বর ২০২৫, ০৪:২৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে এ উন্নীতকরণের ক্ষেত্রে দেওয়া হয়েছে ৬টি শর্ত। এর মধ্যে অন্যতম হলো—প্রশিক্ষণবিহীন সব প্রধান শিক্ষককে সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে Basic Training for Primary Teachers (BTPT) প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সেবিকা সুলতানার সই করা আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২০২৫ সালের ৭ অক্টোবর, ১০৭ সংখ্যক স্মারকে শর্তসাপেক্ষে এ সম্মতি জ্ঞাপন করা হয়। মন্ত্রণালয়টি বেতনস্কেল উন্নীতকরণের জন্য বেশ কয়েকটি শর্তও নির্ধারণ করেছে।

আরও পড়ুন: স্কাউটসের উপ-প্রধান কমিশনার থেকে বিএনপিতে, এখনও পদে থাকা ‘বেআইনি’ বলছে বাংলাদেশ স্কাউটস

শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি গ্রহণ করতে হবে; অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক বেতন স্কেল নির্ধারণ করতে হবে; প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নিতে হবে; পদ উন্নীতকরণের বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করে সংশোধন করতে হবে; প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে Basic Training for Primary Teachers (BTPT) প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরকারি আদেশের কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে হবে।

এর মধ্যে শর্ত (ক)-এর আলোকে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ ইতোমধ্যেই প্রশিক্ষণপ্রাপ্ত (১১তম গ্রেড) ও প্রশিক্ষণবিহীন (১২তম গ্রেড) প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণে সম্মতি প্রদান করেছে। এখন শর্ত (খ) অনুযায়ী অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক বেতন স্কেল নির্ধারণের প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উন্নীত বেতনস্কেল বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিক সরকারি আদেশ (জিও) জারি করা হবে।

আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9