প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ কবে?

০৬ নভেম্বর ২০২৫, ১২:২৫ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছয়টি বিভাগের চাকরিপ্রত্যাশীদের আবেদন প্রক্রিয়া আগামী ৮ নভেম্বর শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত। তবে দ্বিতীয় ধাপে বাকি দুই বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ কবে, সে তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রথম ধাপে ১০ হাজার ২১৯টি পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপের বিভাগগুলো হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ দুই বিভাগে শূন্য পদ রয়েছে ৪ হাজার ১৬৬টি।

দ্বিতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলে, ‘এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ চলতি মাসেই হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আশা করি হয়ে যাবে।’

চলতি বছরের ২৮ আগস্ট রাতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিন দিন পর ৩১ আগস্ট গঠিত হয় আট সদস্যের ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’। এ কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সদস্যসচিব অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) পরিচালক। 

আরও পড়ুন: প্রাথমিকে সহকারী শিক্ষক পদে আবেদন করবেন যেভাবে

এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরা রয়েছেন কমিটিতে। পরে ২ নভেম্বর সংশোধিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ প্রকাশ করা হয়।  এতে নতুন সৃষ্টি করা সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাদ দেওয়া হয়। এ দুটি পদ বাদ দেওয়ার পাশাপাশি বিধিমালায় কিছু ‘শব্দগত পরিবর্তন’ আনা হয়েছে।

আবেদন করতে দেওয়া হয়েছে ২০টি শর্তবালী। শর্তাবলীর ১০ নম্বর পয়েন্টে বলা হয়েছে, বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থীতা সেই উপজেলা বা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে। উপজেলা বা শিক্ষা থানাভিত্তিক নিয়োগ করা হবে। 

এ ছাড়াও প্রার্থী যে উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা বা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনে নিজ জেলা, থানা বা উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। ধুমপানসহ যেকোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার দরকার নেই।

নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার’
  • ১৩ নভেম্বর ২০২৬
ফাজিল ও কামিল মাদ্রাসার কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
  • ১৩ নভেম্বর ২০২৬
চতুর্থ ধাপে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১৩ নভেম্বর ২০২৬
দিবস উদযাপন নিয়ে বিরোধের জেরে শেবাচিম শিক্ষার্থীদের দুই পক্…
  • ১৩ নভেম্বর ২০২৬
পুনঃভর্তি ফি নিয়ে যে নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয়
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950