প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব ফরিদ আহাম্মদ

২৭ অক্টোবর ২০২২, ০৫:১৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
ফরিদ আহাম্মদ

ফরিদ আহাম্মদ © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ফরিদ আহাম্মদকে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনিছুর রহমান মিঞাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে।

উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলামের সই করা প্রজ্ঞাপনটিতে জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬