ঈদে চলাচলের সুযোগে সারা দেশের মানুষ আক্রান্ত হবে: মির্জা ফখরুল

২৫ মে ২০২০, ০১:৫৯ PM
মির্জা ফখরুল

মির্জা ফখরুল © ফাইল ফটো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা প্রতিরোধে নূন্যতম প্রতিরোধের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে সরকার। এ সংক্রমণ প্রতিরোধে যে গুরত্ব দেওয়া দরকার ছিল তা তাঁরা দিতে ব্যর্থ হয়েছে। দেশে লকডাউন ঘোষণা না করে সাধারণ ছুটি ঘোষণা করায়, মানুষ আসলে ছুটিই ভোগ করছে। গার্মেন্টস খুলে দেওয়া এবং ঈদের আগ দিয়ে মানুষের চলাচলের কারণে সারা দেশের মানুষ এখন আক্রান্ত হবে। 

সোমবার (২৫ মে) ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তাঁর পক্ষে আসা সম্ভব নয়। তাঁকে ৬ মাসের সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে। তাঁর প্রতি যেটা সম্পূর্ণ অবিচার করা হয়েছে। তাঁকে সম্পূর্ন ভাবে মুক্তি দেওয়া উচিত ছিল। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে চাওয়া হলে ফখরুল বলেন, যেমন ছিলেন, তাঁর চেয়ে খারাপ হয়নি, স্থিতিশীল আছেন।

হঠাৎ শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদত্যাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৩ শিক্ষক
  • ০৮ অক্টোবর ২০২৬
ঢাবিতে নিকাব পরা শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ আখ্যা; ব্…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক
  • ০৮ অক্টোবর ২০২৬
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
  • ০৮ অক্টোবর ২০২৬
নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী উজেইবং মেলা
  • ০৮ অক্টোবর ২০২৬