জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জানালেন ডা. রফিকুল ইসলাম

১২ আগস্ট ২০২৬, ১০:৫২ PM
ডা. কবিরুলের স্ত্রীর হাতে উপহারসামগ্রী তুলে দেন ডা. রফিকুল ইসলাম, ইনসেটে শহীদ ডা. কবিরুল ইসলাম

ডা. কবিরুলের স্ত্রীর হাতে উপহারসামগ্রী তুলে দেন ডা. রফিকুল ইসলাম, ইনসেটে শহীদ ডা. কবিরুল ইসলাম © সংগৃহীত ও সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ ডা. কবিরুল ইসলামের কন্যা সাফওয়ানা ইসলাম পৌষী এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তার এ সাফল্যে শুভেচ্ছা জানাতে সম্প্রতি তার বাসায় গিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

২০২৪ সালের ৫ আগস্টের গণআন্দোলনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিহত হন ডা. কবিরুল ইসলাম। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও ইস্পাহানি ইসলামিয়া আই হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ছিলেন।

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম শহীদ ডা. কবিরুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। পরে পরিবারের হাতে ফুল ও শুভেচ্ছাসামগ্রী তুলে দেন এবং সাফওয়ানা ইসলাম পৌষীকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় অভিনন্দন জানান। একই সঙ্গে তার ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সাক্ষাৎকালে শহীদ ডা. কবিরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলামের মাধ্যমে সরকারের কাছে জুলাই জাদুঘরে শহীদের স্মৃতি সংরক্ষণের অনুরোধ জানানো হয়।

পরিবারের সদস্যরা বলেন, জুলাই গণআন্দোলনে চিকিৎসক ডা. কবিরুল ইসলামের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে তার স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন। এ জন্য জুলাই জাদুঘরে তার স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. সীমান্ত, ডা. বাদশা, ডা. রনি, ডা. নাজেম, ডা. মমি, ডা. মুসা, ডা. তৌফিক, ডা. সিফাত, ডা. মিল্টনসহ বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক ও ছাত্রনেতৃবৃন্দ।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬