মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক ছাড়

১২ আগস্ট ২০২৬, ০৪:২৩ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের গত জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক বিতরণকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে ১২ আগস্ট হস্তান্তর করা হয়েছে।

এতে আরও বলা হয়, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা উত্তোলন করতে পারবেন।

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাতেই ঢাকায় আসছে রূপপুরের ইউরেনিয়াম
  • ০২ অক্টোবর ২০২৬
কেন এত ক্ষুব্ধ হয়েছিলেন মেজর আখতারুজ্জামান, জামায়াতের ৩৪ এম…
  • ০২ অক্টোবর ২০২৬
ছুটির দিনেও উপাচার্যের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করছ…
  • ০২ অক্টোবর ২০২৬
গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিল…
  • ০২ অক্টোবর ২০২৬