রুহুল কবির রিজভীর সঙ্গে এ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২১ জুন ২০২৬, ০৫:৫৯ PM
রিজভী আহমেদের সঙ্গে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (এ্যাব) সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলুর নেতৃত্বে এ্যাবের নেতারা সৌজন্য সাক্ষাৎ

রিজভী আহমেদের সঙ্গে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (এ্যাব) সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলুর নেতৃত্বে এ্যাবের নেতারা সৌজন্য সাক্ষাৎ © সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (এ্যাব) সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলুর নেতৃত্বে এ্যাবের নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (২১ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রকৌশলী সমাজের পেশাগত স্বার্থ সংরক্ষণ, প্রকৌশল খাতের উন্নয়ন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের  (আইইবি) কার্যক্রমে জাতীয়তাবাদী চিন্তাধারার প্রকৌশলীদের অংশগ্রহণ বৃদ্ধি, তরুণ প্রকৌশলীদের নেতৃত্ব বিকাশ এবং দেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনে প্রকৌশলীদের ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রকৌশলী সমাজের দেশ গঠন, অবকাঠামো উন্নয়ন এবং জাতীয় অগ্রযাত্রায় অবদানের প্রশংসা করেন। তিনি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পেশাজীবী সমাজকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি প্রকৌশলীদের দক্ষতা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে জাতীয় উন্নয়নে আরও কার্যকর অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ্যাবের সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলু সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ্যাবের ভূমিকা সম্পর্কে  তুলে ধরেন। তিনি সারা দেশের বিভিন্ন সংসদীয় আসনে এ্যাবের প্রকৌশলীদের সাংগঠনিক ও পেশাজীবী পর্যায়ে সক্রিয় ভূমিকার বিষয়টিও তুলে ধরেন। 

হাবলু আরও জানান, নির্বাচন-পরবর্তী সময়ে বাংলাদেশের জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ১২টি খাত নিয়ে এ্যাব ইতোমধ্যে পৃথক কমিটি গঠন করেছে। এসব কমিটিতে সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ প্রকৌশলী, বিশেষজ্ঞ ও পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কমিটিগুলো ইতোমধ্যে নিজ নিজ খাতভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে।

এ্যাব নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দেশের বিদ্যুৎ, জ্বালানি, এলজিইডি, পানি সম্পদ, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি খাতে দক্ষ, জবাবদিহিমূলক ও জাতীয় স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা জাতীয় উন্নয়ন, সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যোগ্য, মেধাবী, অভিজ্ঞ ও দেশপ্রেমিক প্রকৌশলীদের বিভিন্ন সরকারি সংস্থা, দপ্তর ও প্রতিষ্ঠানের নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদে নিয়োগ ও পদায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। একইসঙ্গে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে পেশাদার প্রকৌশলীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের অভিজ্ঞতাকে জাতীয় উন্নয়নের কাজে আরও কার্যকরভাবে ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন।

সৌজন্য সাক্ষাতে এ্যাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী ফিরোজ আহমেদ, প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রকৌশলী রেজাউল করিম প্রধান, প্রকৌশলী আবু সাঈদ চঞ্চল, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয়, প্রকৌশলী কামরুল হাসান উজ্জ্বল, প্রকৌশলী মো. আহসানুজ্জামান দুলাল, প্রকৌশলী মো. আব্দুল মোমিন তালুকদার প্রিন্স, প্রকৌশলী মো. রবিউল আউয়াল, প্রকৌশলী কেএইচএম মনজুরুল হক সবুজ, প্রকৌশলী মো. নাঈম হোসেন, প্রকৌশলী ফারজাদুল হক মিরন, প্রকৌশলী দিনার, প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, প্রকৌশলী মাহবুব ইসলাম, প্রকৌশলী মাহবুব আলম, প্রকৌশলী আল মামুন গাজী, প্রকৌশলী শাহাদাত আহমেদ মাসুম, প্রকৌশলী হেমায়েতুল ইসলাম হিমু, প্রকৌশলী এসএম গালিব, প্রকৌশলী মো. মহববত হোসেন, প্রকৌশলী মো. আনিছুর রহমান মুরাদ, প্রকৌশলী ইশরাত জাহান জেসমিন, প্রকৌশলী গোলাম মোস্তফা, প্রকৌশলী আবু সাঈদ, প্রকৌশলী হাফিজুর রহমান সালমান, প্রকৌশলী বিজু বড়ুয়া, প্রকৌশলী আবুল কাউসার সুমন, প্রকৌশলী মো. জাকির হোসাইন, প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, প্রকৌশলী আবুল হাসনাত বনি, প্রকৌশলী তারিকুল ইসলাম তালুকদার, প্রকৌশলী শফিউল আযম ফাহিম, প্রকৌশলী গাজী রাশেদুল ইসলাম নয়ন এবং প্রকৌশলী আশিকুর রহমান।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ দেশের উন্নয়ন, গণতন্ত্র, সুশাসন এবং প্রকৌশলী সমাজের কল্যাণে ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9