বিএনপি সরকার আ.লীগের পথেই হাঁটছে: হাসনাত আবদুল্লাহ

২৫ মে ২০২৬, ০৯:৪২ PM , আপডেট: ২৫ মে ২০২৬, ০৯:৪৩ PM
ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ

ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ © টিডিসি ফটো

বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে এবং পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে বলে অভিযোগ করেছেন এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। 

স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে দাবি করে তিনি বলেন, জেলা আদালতগুলোতে কী রায় হবে, কী বিচার হবে, কে জামিন পাবে— সবকিছু রিমোট কন্ট্রোলের মতো ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

সোমবার (২৫ মে) ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গত শুক্রবার (২২ মে) ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপি ও জেলা ছাত্রদল পাল্টাপাল্টি মামলা করলে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতেই আজ ঝিনাইদহে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, আইনমন্ত্রীর জেলা ঝিনাইদহ। দুঃখের বিষয়, সেখানেই আজ আইন-আদালত সরকারের একটি মহলের হাতে বন্দী। সরকার, পুলিশ ও বিচার বিভাগকে নিজেদের দলীয় এজেন্ডা দ্বারা পরিচালিত করছে।

তিনি আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমাদের আশা ছিল, পুলিশ জনগণের বাহিনী হবে। কিন্তু আমরা দেখছি, পুলিশের ঊর্ধ্বতন কর্তারা সরকারের দলীয় সমর্থক হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন, যা অত্যন্ত লজ্জাজনক। সরকার আওয়ামী লীগের মতো বিচার, আদালত ও পুলিশকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানাচ্ছে। আওয়ামী লীগ এই সমস্ত কারণেই জনরোষে পড়ে বিদায় নিয়েছে। বর্তমান সরকারও যদি তাদের মতো হওয়ার চেষ্টা করে, তবে আমরা তা মেনে নেব না। জেল-জুলুম, নির্যাতন করে মানুষকে দমিয়ে রাখা যাবে না।

পরস্পরের মধ্যকার রাজনৈতিক বিরোধের সমালোচনা করে তিনি বলেন, আজ আমরা যখন একে অপরের বিরুদ্ধে লড়ছি, তখন ভারতে বসে আওয়ামী লীগ হাসছে। আমরা নিজেরা লড়ছি; কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের পরে এটা হওয়ার কথা ছিল না।

উল্লেখ্য, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা মামলায় গতকাল রোববার সন্ধ্যায় এনসিপি নেতা তারেক রেজা ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানকে আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। 

আজ সোমবার (২৫ মে) সকাল ১০টায় ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল হোসেনের জামিন শুনানির পরিপ্রেক্ষিতে আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করেন। সকাল সাড়ে ১০টায় তিনি ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান। তবে একই মামলায় গ্রেফতার যুবশক্তি নেতা অয়ন রহমান খানের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রাশেদকে বিজয়ী ঘোষণা করে ঢাবির চিঠি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ধারাবাহিকভাবে চুরি-ছিনতাই, নিরাপত্তা নিয়ে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে অবস্থান বদলাল দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্টে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬