মিথ্যা মামলা দিয়ে নেতৃত্বকে দমিয়ে রাখা যাবে না: ইবি ছাত্রদল

২৪ মে ২০২৬, ০১:২২ AM , আপডেট: ২৪ মে ২০২৬, ০১:২৪ AM
ইবি ছাত্রদলের আহ্বায়ক

ইবি ছাত্রদলের আহ্বায়ক © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের বিরুদ্ধে এনসিপির দায়েরকৃত মামলা কে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইবি ছাত্রদল। তাদের মতে, মিথ্যা মামলা দিয়ে কখনোই কোন উদীয়মান নেতৃত্বকে দমিয়ে রাখা যাবে না। শনিবার (২৩ মে) শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানায় ইবি ছাত্রদল।  

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইবি ছাত্রদলের নেতারা বলেন, গত ২২ মে ঝিনাইদহ থেকে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারীর যোগসাজশে এবং ঝিনাইদহ জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ সহ ঝিনাইদহ জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে একটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। মোঃ সাহেদ আহম্মেদ দীর্ঘদিন ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত এ মামলা রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক অপচেষ্টার বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি।

এতে আরো বলা হয়, আমরা বিশ্বাস করি, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা কোনো নেতাকে মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আহ্বান, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানির শিকার করা না হয়। আমরা অবিলম্বে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং সকল গণতন্ত্রকামী ছাত্র-জনতাকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। মিথ্যা মামলা দিয়ে নেতৃত্বকে দমিয়ে রাখা যাবে না। সত্য ও ন্যায়ের জয় হবেই, ইনশাআল্লাহ। 

উল্লেখ্য, গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়েছে বলে এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেকুল ইসলাম তারেক রেজা। এতে ইবি ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদকে ১নং আসামি করা হয়। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬