সংবাদ সম্মেলনের আগে লাইভ চলাকালীন গ্রেফতার হন এনসিপি নেতা তারেক

২৪ মে ২০২৬, ০৮:৩২ PM , আপডেট: ২৪ মে ২০২৬, ০৮:৩৭ PM
সংবাদ সম্মেলনের আগে লাইভ চলাকালীন গ্রেফতার হন এনসিপি নেতা তারেক

সংবাদ সম্মেলনের আগে লাইভ চলাকালীন গ্রেফতার হন এনসিপি নেতা তারেক © সংগৃহীত

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেফতার করেছে পুলিশ। যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে ডিবি পুলিশের আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন করার আগমুহূর্তে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ফেসবুক লাইভে থাকা অবস্থায় তাকে প্রেফতার করে ঝিনাইদহ সদর থানা পুলিশ। 

তারেক রেজার আইডিতে থাকা ওই লাইভে দেখা যায়, ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে রিকশা থেকে নামেন তিনি। এসময় সাদা পোশাকে পুলিশের দুই সদস্য এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করেন, তার নামে মামলা আছে কি না। এরপর তাকে সঙ্গে করে নিয়ে যান তারা। এসময় তাকে ফেসবুক লাইভ বন্ধ করতে বলেন পুলিশের অপর এক সদস্য।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় বলেন, ছাত্রদলের মিথ্যা মামলায় এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে কিছুক্ষণ আগে ঝিনাইদহ সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। একই মামলায় ডিবি পুলিশ যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে ডিবি পুলিশের আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন করার আগমুহূর্তে তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে কথা বলতে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। 

সম্প্রতি ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর বিএনপি, ছাত্রদল ও যুবদলের হামলার ঘটনায় পাল্টাপাল্টি উত্তেজনার সৃষ্টি হয়। ওই ঘটনার পর এনসিপি ও ছাত্রদলের নেতারা পাল্টাপাল্টি মামলা করেন। 

এইচএসসিতে আজ কেউ বহিষ্কার হয়নি
  • ১৮ জুলাই ২০২৬
বিয়ের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২, কনে আইসিইউতে, বর-সহ ১২ …
  • ১৮ জুলাই ২০২৬
যে ৫ জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, কী বলছে আবহাওয়ার পূর্…
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই শহীদ মাহমুদুল হাসান রিজভী দিবস উপলক্ষে ছাত্র ইউনিয়নের…
  • ১৮ জুলাই ২০২৬
বিএনপি নেতার উদ্যোগে গণ-সুন্নতে খতনা
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই মাসের বেতনের সঙ্গে বাড়তি দুই সুবিধা পাবেন শিক্ষকরা
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence