যুবশক্তি নেতা অয়ন পুলিশের সাইবার টিমের হেফাজতে, জানাল ডিবি

২৪ মে ২০২৬, ০৪:০৪ PM
অয়ন রহমান খান

অয়ন রহমান খান © সংগৃহীত

ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় ‘তুলে নিয়ে যাওয়া’ যুবশক্তি নেতা অয়ন রহমান খান পুলিশের সাইবার টিমের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাত দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা এই তথ্য জানিয়েছেন।

দুপুরে এক ফেসবুক পোস্টে তারেক রেজা লিখেছেন, ‘অবশেষে ওসি (ডিবি) অয়নের তথ্য দিলেন। অয়ন পুলিশের সাইবার টিমের কাছে আছে। তাকে কোর্টে পেশ করা হবে, এমনটা জানালেন ওসি (ডিবি)।’

এর আগে ছাত্রদলের দায়ের করা মামলায় যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ডিবি পুলিশের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের জনতা ক্লিনিকে চিকিৎসাধীন বাবার পাশে থাকা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বলে জানায় পরিবার।

অয়নের বোন জেরিন আখি জানান, ডিবি পরিচয়দানকারী কয়েকজন ব্যক্তি ক্লিনিক থেকে অয়ন রহমান খানকে তুলে নিয়ে যান। এরপর থেকে পরিবারের সদস্যরা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাননি।

সম্প্রতি ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর বিএনপি, ছাত্রদল ও যুবদলের হামলার ঘটনায় পাল্টাপাল্টি উত্তেজনার সৃষ্টি হয়। ওই ঘটনার পর ছাত্রদলের নেতারা এনসিপির ২২ জনের নামে মামলা করেন। সেই মামলায় আসামি করা হয় যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির নেতারা। দলের যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বলেন, ‘মিথ্যা মামলায় তুলে নিয়ে যাচ্ছে অথচ আমাদের মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এই সরকার পুরনো ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতোই আচরণ করছে।’

বিয়ের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২, কনে আইসিইউতে, বর-সহ ১২ …
  • ১৮ জুলাই ২০২৬
যে ৫ জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, কী বলছে আবহাওয়ার পূর্…
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই শহীদ মাহমুদুল হাসান রিজভী দিবস উপলক্ষে ছাত্র ইউনিয়নের…
  • ১৮ জুলাই ২০২৬
বিএনপি নেতার উদ্যোগে গণ-সুন্নতে খতনা
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই মাসের বেতনের সঙ্গে বাড়তি দুই সুবিধা পাবেন শিক্ষকরা
  • ১৮ জুলাই ২০২৬
বাংলাদেশের স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা হ…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence