ছাত্রদলের মামলায় যুবশক্তি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

২৪ মে ২০২৬, ১২:৫০ AM
যুবশক্তির নেতা অয়ন

যুবশক্তির নেতা অয়ন © টিডিসি ফটো

ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ডিবি পুলিশের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের জনতা ক্লিনিকে চিকিৎসাধীন বাবার পাশে থাকা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পরিবার।

অয়নের বোন জেরিন আখি জানান, ডিবি পরিচয়দানকারী কয়েকজন ব্যক্তি ক্লিনিক থেকে অয়ন রহমান খানকে তুলে নিয়ে যান। এরপর থেকে পরিবারের সদস্যরা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাননি।

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর বিএনপি, ছাত্রদল ও যুবদলের হামলার ঘটনায় পাল্টাপাল্টি উত্তেজনার সৃষ্টি হয়। ওই ঘটনার পর ছাত্রদলের নেতারা এনসিপির ২২ জনের নামে মামলা করেন। সেই মামলায় আসামি করা হয় যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির নেতারা। দলের যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বলেন, ‘মিথ্যা মামলায় তুলে নিয়ে যাচ্ছে অথচ আমাদের মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এই সরকার পুরনো ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতোই আচরণ করছে।’

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য ছাত্রদলের দোয়া মাহফিল
  • ২৩ জুলাই ২০২৬
বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করা হল কুণাল ঘোষকে
  • ২৩ জুলাই ২০২৬
হজের প্রাথমিক নিবন্ধনে লাগবে সাড়ে ৩ লাখ টাকা, শুরু ২৭ জুলাই
  • ২৩ জুলাই ২০২৬
বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ৭০৭ টি জীবিত কচ্ছপ, আটক এক
  • ২৩ জুলাই ২০২৬
বাবা হারানাে ইকনের দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
  • ২৩ জুলাই ২০২৬
উড্ডয়নের ৯ মিনিটের মধ্যে আটলান্টিকে আছড়ে পড়ে বিমান, ৭৪ বছর …
  • ২৩ জুলাই ২০২৬