নাসীরুদ্দীন ঝিনাইদহে গিয়েছিলেন মব করতে, অভিযোগ ছাত্রদল সাধারণ সম্পাদকের

২৩ মে ২০২৬, ০৯:৫২ AM
এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির

এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহে মব করতে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি বলেও উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার (২২ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন নাছির উদ্দিন নাছির। তিনি লিখেছেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি নাছির উদ্দীন পাটোয়ারী।’

তিনি বলেন, ‘আজও ঝিনাইদহে গিয়েছিলেন মব করার উদ্দেশ্যে। কিন্তু সেখানে সাধারণ জনতা আজ নাসিরুদ্দিন পাটোয়ারীকে ডিম নিক্ষেপ করে। এ সময় নাছির উদ্দীন পাটোয়ারীর সাথে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে।’

আরও পড়ুন: পুকুরে গোসলে নেমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

অস্ত্রধারী দুজন শিবিরের সন্ত্রাসী উল্লেখ করে তাদের পরিচয়ও দিয়েছেন নাছির। তার পোস্ট অনুযায়ী, তাদের একজন সিয়াম উদ্দিন তুর্য (পাঞ্জাবি পরিহিত) শহরের কোর্টপাড়ার বাসিন্দা। আর আশিকের বাড়ি কাষ্টসাগরায়। অবিলম্বে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করার জন্য জোর অনুরোধ করেছেন তিনি।

চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬