নাসীরুদ্দীন পাটোয়ারীকে রাশেদ

শিবির থেকে বাম হয় কীভাবে?

১৩ মে ২০২৬, ০৪:১৮ PM , আপডেট: ১৩ মে ২০২৬, ০৪:৩১ PM
নাসীরুদ্দীন পাটোয়ারী ও রাশেদ খান

নাসীরুদ্দীন পাটোয়ারী ও রাশেদ খান © সংগৃহীত

নাসীরুদ্দীন পাটোয়ারীকে শিবির থেকে বাম হয় কীভাবে? এমন প্রশ্ন তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ নেতাকে কড়া ভাষায় সমালোচনা করেছেন বিএনপি কর্মী রাশেদ খান। বুধবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান দাবি করেন, অতীতে নাসীরুদ্দীন পাটোয়ারী বাংলাদেশ জামায়াত ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন সময় কঠোর মন্তব্য করেছিলেন। পাটোয়ারী একসময় জামায়াতকে ‘ভারতের এক্সটেনশন’, ‘মুনাফেকের দল’ এবং ‘ধর্মের নামে চেতনার ব্যবসায়ী’ বলে আখ্যা দিয়েছিলেন। পাশাপাশি জামায়াতের রাজনৈতিক দর্শন বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেছিলেন বলে দাবি করেন তিনি।

রাশেদ খান আরও লেখেন, ‘একটা দল সম্পর্কে এত কিছু বলার পরে আবার সেই দল থেকে আসন নিয়ে নির্বাচন করা, এটা একমাত্র গাঁজা সেবন করলেই সম্ভব। দ্রুত তার ডোপ টেস্ট ও চিকিৎসা করুন।’

পোস্টে তিনি আরও দাবি করেন, ‘বর্তমানে নাসীরুদ্দীন পাটোয়ারী জামায়াতপন্থী অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন পডকাস্টে নিজেকে শিবিরের সাবেক সাথী হিসেবে পরিচয় দিচ্ছেন। একজন লোক শিবির থেকে বাম হয় কীভাবে?’

এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশের
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চাকরি গেল পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার, তালিকা দেখুন এখানে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর তফসিল ঘোষণার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি কর্মচারীদের জিপিএফ এবং সিপিএফের মুনাফার হার নির্ধারণ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ২৫ অক…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ মিলল পুকুরে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬