গ্রেপ্তারকালে দুর্ব্যবহারের অভিযোগ তারেক রেজার

২৫ মে ২০২৬, ০২:১৮ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তারেক রেজা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তারেক রেজা © সংগৃহীত

রাতভর কারাবন্দী থাকার পর সোমবার (২৫ মে) সকালে জামিনে মুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। কারামুক্ত হয়ে তিনি অভিযোগ করেন, গ্রেপ্তারের সময় তার সঙ্গে অবমাননাকর আচরণ করা হয়েছে এবং আইনজীবীর সহায়তা পাওয়ার ক্ষেত্রেও বাধার মুখে পড়তে হয়েছে।

কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রেজা বলেন, তিনি ও অয়ন একসঙ্গে কারাগারে ছিলেন। তবে পরে জানতে পারেন, তার জামিন হলেও অয়নের জামিন হয়নি। বিষয়টিকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।

তিনি দাবি করেন, রবিবার (২৪ মে) বিকেল ৫টার পরও অয়নকে আদালতে হাজির না করায় তিনি এর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক দেন। সংবাদ সম্মেলনে যোগ দিতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তারেক রেজার অভিযোগ, তাদের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইলকে প্রয়োজনীয় সময় দেওয়া হয়নি। আইনজীবী জামিন আবেদনের বিষয়টি জানিয়ে গেলেও পরে তাকে বলা হয় কোনো আইনজীবী আসেননি, যা সম্পূর্ণ মিথ্যা তথ্য।

গ্রেপ্তারের সময়ের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, তাকে শারীরিকভাবে নির্যাতন করা না হলেও অবমাননাকর আচরণের শিকার হতে হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, পুলিশ তার হাত থেকে মোবাইল ফোন নিয়ে নেয়, ‘তুই’ বলে সম্বোধন করে এবং গাড়িতে তোলার সময় পেছন থেকে ধাক্কা দেয়।

এর আগে রোববার সন্ধ্যায় ঝিনাইদহের একটি রেস্টুরেন্টের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিতে যান তারেক রেজা। এ সময় পুলিশ তাকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেওয়ার কথা জানায়। তবে তার বিরুদ্ধে একটি মামলা থাকায় পরবর্তী সময়ে তাকে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন মাহফুজ হোসেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যমান মামলার পরিপ্রেক্ষিতেই আইনি প্রক্রিয়া অনুসরণ করে তারেক রেজাকে আদালতে পাঠানো হয়েছিল।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬