আগামীকাল এনসিপিতে যোগ দিবেন ইসহাক সরকারসহ আরও যারা 

২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৪ PM
আগামীকাল এনসিপিতে যোগ দেওয়ার কথা রয়েছে ইসহাক সরকারের

আগামীকাল এনসিপিতে যোগ দেওয়ার কথা রয়েছে ইসহাক সরকারের © টিডিসি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। একইসঙ্গে তার কয়েকহাজার সমার্থকও দলটিতে যোগ দিচ্ছেন। এছাড়াও বেশ কয়েকজন পরিচিত মুখও দলটিতে যোগ দিবেন বলে জানা গেছে। 

আগামীকাল শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগদান করবেন তারা। অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ও সদস্য সচিব জনাব আখতার হোসেনসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

জানা গেছে, ইসহাক সরকার ছাড়াও এনসিপিতে এদিন যোগ দিতে পারেন শেরে বাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও এক্টিভিস্ট মহিউদ্দিন রনি। 

এনসিপি সূত্র বলছে, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ইসহাক সরকার। বর্তমানে এই পদে থাকা দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ সরে দাঁড়াচ্ছেন।

২০২৪ সালের অনার্স পরীক্ষার সাময়িক সনদ বিতরণের সময়সূচি প্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের কমিটি গঠন, নেতৃত্বে হাফ…
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ
  • ০২ নভেম্বর ২০২৬
কলেজের সভাপতি হতে আর মাস্টার্স পাস লাগবে না, কমল যোগ্যতা
  • ০২ নভেম্বর ২০২৬
এআইয়ের যুগে মিডিয়া লিটারেসি: তথ্যের সাগরে সত্য চেনার লড়াই
  • ০২ নভেম্বর ২০২৬
বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬