প্রথমদিনেই সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৫৬৮

১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ PM
নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবীর রিজভীর হাত মনোনয়ন ফরম সংগ্রহ করছেন এক নারী প্রার্থী

নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবীর রিজভীর হাত মনোনয়ন ফরম সংগ্রহ করছেন এক নারী প্রার্থী © সংগৃহীত

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে প্রথম দিনে ৫৬৮টি ফরম বিক্রি করেছে বিএনপি। শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ ফরম ১২ এপ্রিল রবিবার পর্যন্ত চলবে। এই সময়ের (শুক্রবার-রবিবার) মধ্যেই আবার ফরম জমা দিতে হবে বলে জানান বিএনপির দপ্তরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব (প্রধানমন্ত্রীর উপদেষ্টা) রুহুল কবির রিজভী। তিনি জানান, দলীয় মনোনয়ন ফরম মোট তিনিদিন বিক্রি হবে। 

এদিকে নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রথমদিনে মোট ৫২ জন ‘জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য প্রার্থী’ মনোনয়ন ফরম কিনেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তারা সবাই সরকারি দল বিএনপির নেত্রী এবং বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। 

ইসি থেকে মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন—মোছা. মনিরা বানু, মোছাম্মাৎ শাহেনেওয়াজ চৌধুরী, এড. ফরিদা আকতার, মমতাজ আক্তার, ফারজানা রশিদ লাবনী, মোসা. নিলুফা ইয়াছমিন খান, মোছা. সায়েমা খাতুন, তাহমিনা বেগম রিপা, রোকেয়া চৌধুরী বেবী, মোসা. শাকিলা ফরহাদ বানু, কাজী নাজিয়া হক, মোছা. জিনাত আরা আহমেদ, কাজী মরিয়ম বেগম, হাফেজা ফেরদৌস লিপন, তাহমিনা খান, রুবিনা আক্তার রুবা, 

শামিমা রহিম, মুনমুন তালুকদার, এ্যাড. তহমীনা আকতার হাসেমী, তাহসিন শারমিন তামান্না, রেহেনা পারভীন, ফৌজিয়া সাফদার সোহেলী, খালেদা ইয়াছমিন, মোছা. আফসানা মিমি, সানসিলা জেবরিন, আইরিন মাহবুব, সানজানা চৈতী পপি, শাহানা সুলতানা, সেলিনা আফরোজ, ডা. নাছিমা তালুকদার, নাসিমা আক্তার, কাওসার জাহান ফরিদা, রায়হান রহমান হেলেন, লাইলী, জেসমিনা খানম, মোছা. ফরিদা ইয়াসমিন (ডোরা), মমতাজ বেগম (নয়ন), 

বেগম রাজিয়া আলম, সেলিনা পারভীন, হাবীবা আখতার পাপিয়া, এডভোকেট আয়শা আকতার সানজি, সায়মা আহমেদ, মোসাম্মৎ শাহীনুর বেগম (সাগর), মাহমুদা আক্তার, ড. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি, জিন্নাতুন নেছা জিনু, সামিরা আজিম, মোছাম্মৎ সুলতানা বেগম (আঁখি সুলতানা), খাদিজা বেগম, মাহমুদা সুলতানা, মাহমুদা সুলতানা চৌ. (ঝর্না), নিলোফার চৌধুরী মনি।

আরও পড়ুন : বিএনপির মনোনয়ন ফরম কিনলেন খোন্দকার দেলোয়ার কন্যা ডা. লুনা

জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এই ফরম বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন রুহুল কবির রিজভী। সংরক্ষিত আসনে ফরম বিক্রির প্রথমদিনেই কয়েকশ মহিলা নেত্রী দলটির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন। তারা লাইনে দাঁড়ান এবং ফরমের জন্য ২ হাজার টাকা দিয়ে রিসিট কাটেন। নারী নেত্রীদের মধ্যে আবেগ উচ্ছ্বাসও দেখা গেছে।

ফরম সংগ্রহের প্রথমদিন শুরুতে জেরিন দেলোয়ার হোসেনের হাতে তুলে দেন রুহুল কবির রিজভী। এরপর জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান আসাদের সহধর্মিণী ফাতেমা আসাদের হাতে। পরে বিএনপির নিপুণ রায় চৌধুরী, আরিফা সুলতানা রুমা, সাবিনা খান, শওকত আরা আখতার, রোকেয়া চৌধুরী বেবী, মিনা বেগম, ফরিদা ইয়াসমিন, বেগম মেহেরুন্নেসা হক, পেয়ারা মোস্তফা প্রমূখের হাতের ফরম তুলে দেন রিজভী।

এর আগে, গত বুধবার সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

আরও পড়ুন : সংসদে ব্যাংক সুরক্ষা আইন পাস, জামায়াত বলছে— এ আইন সুরক্ষা ধ্বংস করবে

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বন্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি, স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।

মনোনয়ন ফরম সংগ্রহ করতে প্রার্থীদের উদ্দেশ্যে রিজভী আহমেদ বলেন, ‘আপনারা দলের মনোনয়ন ফরম সংগ্রহ করতে এসেছেন। আপনাদের সবার প্রাণের আকুতি রয়েছে। সবাই স্বতস্ফূর্তভাবে ফরম নিয়ে যাবেন এবং দলের পার্লামেন্টারি বোর্ড সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে।’

তিনি বলেন, ‘বিগত ১৬/১৭ বছরে আপনাদের আন্দোলনের ভূমিকা, পার্লামেন্টে কথা বলার দক্ষতা এবং অন্যান্য সব যোগ্য বিবেচনায় নেয়া হবে।  সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেবে। তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত সবাইকে মান্য করতে হবে। দলীয় সিদ্ধান্ত আপনারা সবাই মানবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস।’

অনশনে বসা তিন শিক্ষার্থীর দাবি শুনতে রাজু ভাস্কর্যে ঢাবি ভি…
  • ১০ এপ্রিল ২০২৬
তারেক রহমান লন্ডনে, সালাউদ্দিন ভারতে—নেতাকর্মীরা কোথায় যাবে…
  • ১০ এপ্রিল ২০২৬
অনশনরত ঢাবি শিক্ষার্থীর পাশে তার মা
  • ১০ এপ্রিল ২০২৬
‘সরকারি দল বিশ্বাস ভঙ্গ করেছে’—ব্রিফিংয়ে বিরোধীদলীয় নেতা
  • ১০ এপ্রিল ২০২৬
থমকে আছে ইবির সাজিদ হত্যার তদন্ত কার্যক্রম, অসন্তুষ্ট পরিবার
  • ১০ এপ্রিল ২০২৬
প্রথমদিনেই সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৫৬৮
  • ১০ এপ্রিল ২০২৬
close