নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান, করলেন মন্ত্রী-এমপি ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়

২৮ মার্চ ২০২৬, ০৮:২৫ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০৮:২৭ PM
নয়াপল্টন কার্যালয়ে পৌঁছে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নয়াপল্টন কার্যালয়ে পৌঁছে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মত দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন। সেখানে তিনি কিছু দলীয় দাপ্তরিক কাজের পাশাপাশি সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ও করেন। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টা ১৯ মিনিটের দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান। এ সময় গাড়ি থেকে নেমে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তিনি।

কার্যালয়ে পৌঁছে দলীয় কার্যালয়ে নিজের নির্দিষ্ট কক্ষে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এটিই তার প্রথম সফর।

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় সদর দপ্তরে তার এই সফরের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে-অফিস পরিচালনা। তিনি জানিয়েছেন যে আজ (শনিবার) সেখানে উপস্থিত থেকে সরাসরি দাপ্তরিক কাজ ও দলীয় কার্যক্রম তদারকি করবেন।

নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ
গতকাল শুক্রবার স্বাধীনতা ও জাতীয় দিবসের এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান নেতাকর্মীদের বলেছিলেন, কালকে (আজ শনিবার) নয়াপল্টন অফিসে যাব আমি, ওখানে দেখতে চাই কারা কারা আসে। তার এই আহ্বানে নয়াপল্টনে দলের হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমেছে।

TDC MBSTU (8)
মন্ত্রী-এমপি ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কঠোর নিরাপত্তার চাদরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজই প্রথমবারের মত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে প্রধানমন্ত্রীর নয়াপল্টন আগমন উপলক্ষে গতকাল রাত ৮টা থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকা প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশপথে ব্যারিকেড দেয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হয়ে আশপাশের এলাকায় চলাচল করতে দেওয়া হচ্ছে। নিরাপত্তায় এসএসএফের পাশাপাশি র‌্যাব, বিজিবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিযুক্ত রয়েছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নয়াপল্টন এলাকায়ও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ওই এলাকায় সাধারণ যান চলাচলও কিছুটা সীমিত করা হয়েছে।

এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের আগমনকে ঘিরে অন্যান্য দিনের তুলনায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হয়।

মেয়াদোত্তীর্ণ অ্যালকোহল পান করে একে একে প্রাণ হারালেন ৫ জন
  • ০৪ জুন ২০২৬
আজ যুক্তিতর্ক শেষে জানা যাবে রায়ের দিন
  • ০৪ জুন ২০২৬
২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৪ জুন ২০২৬
নদীতে গোসল নেমে প্রাণ গেলো দুই ভাইয়ের
  • ০৪ জুন ২০২৬
পে স্কেল শতভাগ বাস্তবায়নসহ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা চান সরক…
  • ০৪ জুন ২০২৬
রামিসাকে ধর্ষণ-হত্যার আসামির আইনজীবী হওয়ার কারণ জানালেন মুস…
  • ০৪ জুন ২০২৬