স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

২৮ মার্চ ২০২৬, ০৩:১৫ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল গভীর শোক প্রকাশ করেছেন।

শনিবার (২৮ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর দেড়টায় চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান। আগামীকাল রোববার সন্ধ্যায় মরহুমের মরদেহ দেশে নিয়ে আসা হবে।

শায়রুল কবির খান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মহাসচিব ও ডেপুটি স্পিকার শোকবার্তায় দিলারা হাফিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, আগামী ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা ও বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী সামরিক বাহিনীর কবর স্থানে দাফন করা হবে বলে জানান বিএনপির মিডিয়া সেলের এই সদস্য।

রাজধানীতে সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ০৪ নভেম্বর ২০২৬
মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার মুখে ট্রাম্পের দল, এগিয়ে ডেম…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার
  • ০৪ নভেম্বর ২০২৬
আওয়ামী দুর্বৃত্তদের প্রতিহত করতে রাজপথে নামুন—জামায়াত ও এনস…
  • ০৪ নভেম্বর ২০২৬
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী
  • ০৪ নভেম্বর ২০২৬
মাছ ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের ৩ নেতার বিরুদ্ধে মাম…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950